গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিংয়ে মঙ্গলবার রাতে একটি ট্রাকের ধাক্কায় নসিমনের যাত্রী রাজু শেখ (১৭) নিহত হয়েছেন। এই ঘটনায় নসিমনের চালকসহ আরও দুজন আহত হয়েছেন।
নিহত রাজু শেখ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর থেকে বেদগ্রামের দিকে আসা একটি নসিমন বেদগ্রাম রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে নসিমনটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে রাজু শেখসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজু শেখ মারা যান।
রিপোর্টারের নাম 
























