ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে শ্রী মোহন লাল (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী রুবেল জানান, মোহন লাল বুধবার বিকালে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে কোন মামলায় তিনি কারাগারে ছিলেন তা জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

আপডেট সময় : ০৯:১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬