২০২৬ সালের পেন/ফকনার অ্যাওয়ার্ড ফর ফিকশন-এর চূড়ান্ত তালিকায় ৫টি বই মনোনয়ন পেয়েছে। ২০২৫ সালে প্রকাশিত মার্কিন লেখকদের ৩৮৭টি উপন্যাস ও গল্পগ্রন্থ থেকে এই বইগুলো নির্বাচন করা হয়েছে। এ বছর বিচারক প্যানেলে ছিলেন সামান্থা হান্ট, তানিয়া জেমস এবং ডি’শন চার্লস উইনসলো।
পেন/ফকনার অ্যাওয়ার্ড ফর ফিকশন ২০২৬ এর বিচারকমণ্ডলী
যৌথ বিবৃতিতে বিচারকরা বলেন, “সংক্ষিপ্ত তালিকার ৫টি শক্তিশালী ও দীপ্তিমান বই মানবতার জটিল সৌন্দর্য, সহিংসতা, আনন্দ, প্রজ্ঞা ও কল্পনার গভীরে আমাদের নিয়ে যায়। এই বইগুলো প্রসারিত হাতের মতো প্রমাণ করে যে ক্ষুদ্র শক্তিও পৃথিবীকে বিপন্ন করা প্রভাবশালী ক্ষমতা-সংকটের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে পারে; এবং শিল্প সবসময়ই স্থিতিশীল, মুক্তিদায়ী ও অপরিহার্য।”
২০২৬ সালের চূড়ান্ত মনোনীত বইগুলো হলো—
• অ্যাডি ই. কিচেন্সের ‘Dominion’ (এফএসজি)
• কিয়ারাহ আলেগ্রিয়া হুদেসের ‘The White Hot’ (ওয়ান ওয়ার্ল্ড)
• জোনাস হাসেন খেমিরির ‘The Sisters’ (এফএসজি)
• লিলি কিংয়ের ‘Heart the Lover’ (গ্রোভ প্রেস)
• মাহরিন সোহাইলের ‘Small Scale Sinners’ (আ পাবলিক স্পেস)
আগামী এপ্রিল মাসে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ী লেখক পাবেন ১৫ হাজার মার্কিন ডলার এবং বাকি ৪ জন প্রত্যেকে পাবেন ৫ হাজার ডলার করে।
রিপোর্টারের নাম 




















