ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের জনবহুল মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ইরানের ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় আঘাত হানে। ইসরায়েলি গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে যে, ইরান থেকে সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই এলাকায় বেশ কিছু ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা একাংশ ইসরায়েলের মধ্যাঞ্চলে আছড়ে পড়ায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের চলমান চরম উত্তেজনার মধ্যে এই হামলা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























