যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ১৪টি দেশ থেকে তাদের নাগরিকদের অবিলম্বে সরে আসার নির্দেশ দিয়েছে। এসব দেশে ‘গুরুতর ঝুঁকির’ আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে এবং আমেরিকানদের যত দ্রুত সম্ভব বিদ্যমান পরিবহন ব্যবস্থা ব্যবহার করে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।
মার্কিন কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পররাষ্ট্র দপ্তর গুরুতর নিরাপত্তা ঝুঁকির পরিপ্রেক্ষিতে এই দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের দ্রুততম সময়ে সরে যেতে নির্দেশ দিয়েছে।
যে ১৪টি দেশ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে: বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। এই দেশগুলো মূলত মধ্যপ্রাচ্য ও এর সংলগ্ন অঞ্চলের অন্তর্ভুক্ত। ওয়াশিংটন জানিয়েছে, আমেরিকান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নাগরিকদের বর্তমানে উপলব্ধ পরিবহন ব্যবস্থা ব্যবহার করে দ্রুত এসব দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 






















