ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

ইসরাইল থেকে নাগরিকদের সরাতে অক্ষম মার্কিন দূতাবাস, বিকল্প পথও ঝুঁকিপূর্ণ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান সামরিক অভিযানের মুখে ইসরাইলে অবস্থানরত নিজ নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে অপারগতা প্রকাশ করেছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা নাগরিকদের সরিয়ে নিতে ‘সহায়তা করার মতো অবস্থায় নেই’।

অনলাইনে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস আরও জানায়, ইসরাইলের পর্যটন মন্ত্রণালয় মিশর সীমান্তবর্তী তাবা ক্রসিং পর্যন্ত শাটল বাস পরিচালনা করছে। তবে এই বিকল্প পথে দেশ ত্যাগের সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্র সরকার যাত্রীদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। ইসরাইল ত্যাগ করতে ইচ্ছুক মার্কিন নাগরিকদের সুবিধার্থে এই তথ্য দেওয়া হচ্ছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, মিশর সীমান্তগামী বাসে অন্তর্ভুক্ত হতে হলে মার্কিন নাগরিকদের পর্যটন মন্ত্রণালয়ের ‘ইভাকুয়েশন ফর্ম’-এর মাধ্যমে নিবন্ধন করতে হবে। বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে দূতাবাস নাগরিকদের সর্বশেষ নির্দেশনা অনুসরণ এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ব্যাংকিং খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলারের অনুমোদন

ইসরাইল থেকে নাগরিকদের সরাতে অক্ষম মার্কিন দূতাবাস, বিকল্প পথও ঝুঁকিপূর্ণ

আপডেট সময় : ০৩:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬