ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) আজ সকালে বাহরাইনে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলায় ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত এই মার্কিন বিমান ঘাঁটিতে তারা অন্তত ২০টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তাদের দাবি, হামলায় ঘাঁটির মূল কমান্ড ও সদর দফতর ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বেশ কয়েকটি জ্বালানির ট্যাংকে আগুন ধরে যায়।
তবে, এই হামলার বিষয়ে বাহরাইন কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়েও স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।
রিপোর্টারের নাম 























