ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। তবে এই সংঘাতে জোট হিসেবে সরাসরি অংশ নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। ব্রাসেলসে জার্মানির একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জোটের অবস্থান বিস্তারিত ব্যাখ্যা করেন।
মার্ক রুটে বলেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যে পদক্ষেপ নিচ্ছে, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই উদ্যোগকে ন্যাটো স্বাগত জানালেও, জোট হিসেবে সরাসরি কোনো সামরিক সংঘাতে জড়ানোর ইচ্ছা তাদের নেই। তিনি জোর দিয়ে বলেন, “এই লড়াইয়ে ন্যাটোর জড়িয়ে পড়া বা অংশ নেওয়ার কোনো পরিকল্পনা একেবারেই নেই।” ন্যাটোর মহাসচিব আরও জানান, জোটগতভাবে কোনো সিদ্ধান্ত না থাকলেও ন্যাটোর সদস্য দেশগুলো চাইলে নিজ নিজ অবস্থান থেকে যুক্তরাষ্ট্রকে সমর্থন বা সহযোগিতা করতে পারে। এর মধ্য দিয়ে ইরান ইস্যুতে ন্যাটোর ভারসাম্যপূর্ণ ও কৌশলগত অবস্থানই উঠে এসেছে।
রিপোর্টারের নাম 





















