ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দূতাবাসে আতঙ্ক

কুয়েতের আকাশসীমায় ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে এই সরাসরি হামলার ঘটনা ঘটল। বিধ্বস্ত হওয়ার পরপরই কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসের নিকটবর্তী এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই হামলার কয়েক ঘণ্টা আগে থেকেই কুয়েত জুড়ে উচ্চ সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছিল। উপসাগরীয় এই দেশটিতে সম্ভাব্য বিমান হামলার আশঙ্কায় আগে থেকেই এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মার্কিন দূতাবাসের পাশ্ববর্তী এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করা হলেও এর পাইলট বা অন্য কোনো প্রাণহানির বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। এই হামলার ফলে ওই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর থেকে কুয়েত ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছদ্মবেশে মাদক কারবারিদের মোটরসাইকেল আটকে দিলেন এমপি জসিম

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দূতাবাসে আতঙ্ক

আপডেট সময় : ১২:০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬