মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনালাপে নেতানিয়াহুকে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী।
পোস্টে নরেন্দ্র মোদি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার ফোনে কথা হয়েছে। তার সঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
রিপোর্টারের নাম 




















