ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ইরান-ইসরাইল সংঘাত: ইসরাইলের দাবি, আকাশপথে ২০০০টির বেশি বোমা বর্ষণ

ইরান-ইসরাইল উত্তেজনার মধ্যে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে, সংঘাত শুরুর পর গত ৩০ ঘণ্টায় তারা ইরানে দুই হাজারের বেশি বোমা বর্ষণ করেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া এই সামরিক অভিযানে শত শত ইরানি লক্ষ্যবস্তু এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে নিশানা করা হয়েছে।

আইডিএফ-এর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি বিমান বাহিনী (আইএএফ) ৭০০টিরও বেশি যুদ্ধবিমান পরিচালনা করেছে। রবিবার সারাদিন ধরে ইসরাইল ইরানজুড়ে বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে, যার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক সদর দপ্তর অন্তর্ভুক্ত ছিল।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আরও দাবি করেছে যে, ইরানের সুপ্রশিক্ষিত বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি)-এর সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। এই দাবির সঙ্গে একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্রও।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ‘আগাম হামলা’ পরিকল্পনার প্রমাণ মেলেনি: পেন্টাগন

ইরান-ইসরাইল সংঘাত: ইসরাইলের দাবি, আকাশপথে ২০০০টির বেশি বোমা বর্ষণ

আপডেট সময় : ১১:২৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬