ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের সামরিক অভিযান: ৪১৫ তালেবান নিহত, দাবি ইসলামাবাদের

আফগানিস্তানের অভ্যন্তরে চালানো এক সামরিক অভিযানে ৪১৫ জন আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, এই হামলায় আরও ৫৮০ জন আহত হয়েছেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাহুল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী তার এক্স পোস্টে আরও জানান, এই অভিযানে ১৮২টি চেক পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ৩১টি পোস্ট দখলে নিয়েছে পাকিস্তান বাহিনী। পাশাপাশি, ৮৫টি ট্যাঙ্ক, সশস্ত্র যান ও বন্দুকও ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

সীমান্তে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। তবে আফগানিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘গোপন রাজনীতি ছেড়ে শিবিরকে প্রকাশ্যে আসা উচিত’: ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা

আফগানিস্তানে পাকিস্তানের সামরিক অভিযান: ৪১৫ তালেবান নিহত, দাবি ইসলামাবাদের

আপডেট সময় : ১০:৫৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬