ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) একটি সামরিক ঘাঁটিতে সন্দেহভাজন ড্রোন হামলা চালানো হয়েছে। গত রোববার (১ মার্চ) মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাসের আরএএফ আক্রোতিরি ঘাঁটিতে স্থানীয় সময় রোববার মধ্যরাতে এই হামলা সংঘটিত হয়। হামলার পর ঘাঁটি থেকে তাৎক্ষণিকভাবে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ওই অঞ্চলে আমাদের বাহিনীর সুরক্ষা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আমাদের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো হুমকি মোকাবেলায় ঘাঁটি থেকে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
প্রাথমিক তদন্তে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও, সশস্ত্র বাহিনী এই হামলার জবাব দিতে এবং সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। কারা বা কোন গোষ্ঠী এই হামলার পেছনে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 


















