ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইরানে মার্কিন সামরিক অভিযান: প্রতি চারজন নাগরিকের মাত্র একজনের সমর্থন

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের প্রতি সাধারণ মার্কিনিদের বড় একটি অংশের অনীহা প্রকাশ পেয়েছে। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, দেশটির প্রতি চারজন নাগরিকের মধ্যে মাত্র একজন এই হামলাকে সমর্থন করছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা নিয়ে খোদ নিজ দেশেই এই নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

রয়টার্স ও ইপসোসের যৌথ উদ্যোগে পরিচালিত এই জরিপ অনুযায়ী, টানা তিন দিন ধরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলেও সাধারণ জনগণের মধ্যে এর পক্ষে জোরালো কোনো অবস্থান দেখা যায়নি। জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক মার্কিন নাগরিক মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে অতিমাত্রায় উৎসাহী।

প্রেসিডেন্টের এই রণংদেহী মনোভাব কেবল বিরোধী শিবিরেই নয়, বরং তার নিজ দল রিপাবলিকানদের মধ্যেও অস্বস্তি তৈরি করেছে। জরিপের তথ্যমতে, প্রতি চারজন রিপাবলিকান সমর্থকের মধ্যে একজন মনে করেন ট্রাম্প সামরিক পদক্ষেপ গ্রহণে মাত্রাতিরিক্ত আগ্রহ দেখাচ্ছেন।

উল্লেখ্য, গত তিন দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেমন ইরানে অভিযান চালাচ্ছে, তেমনি ইরানও এর কড়া জবাব দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাতময় পরিস্থিতিতে নিজ দেশের জনসমর্থনের এই ঘাটতি ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘গোপন রাজনীতি ছেড়ে শিবিরকে প্রকাশ্যে আসা উচিত’: ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা

ইরানে মার্কিন সামরিক অভিযান: প্রতি চারজন নাগরিকের মাত্র একজনের সমর্থন

আপডেট সময় : ১০:৩২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬