ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরাইলি আল্টিমেটাম: ৫০টির বেশি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ

লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘাতের তীব্রতা বৃদ্ধির আশঙ্কায় ওই অঞ্চলের ৫০টিরও বেশি গ্রাম ও শহরের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী। চিহ্নিত এলাকাগুলোর সাধারণ মানুষকে অন্তত এক হাজার মিটার দূরে কোনো খোলা জায়গায় অবস্থান নিতে বলা হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, সাধারণ নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই এই উচ্ছেদ নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, যারা হিজবুল্লাহর সদস্য, তাদের স্থাপনা কিংবা সামরিক সরঞ্জামের কাছাকাছি অবস্থান করছেন, তারা নিজেদের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলছেন। তাই জীবন বাঁচাতে দ্রুত এলাকা ত্যাগ করাই হবে শ্রেয়।

এদিকে, সোমবার সকাল থেকেই লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরাইলি বিমান বাহিনী। মূলত হিজবুল্লাহর সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ওই অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বড় ধরনের মানবিক সংকটের আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না: ইরানের নিরাপত্তাপ্রধান

দক্ষিণ লেবাননে ইসরাইলি আল্টিমেটাম: ৫০টির বেশি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ

আপডেট সময় : ১০:৩২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬