ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ইরান-মার্কিন সংঘাত: যুদ্ধ সর্বোচ্চ চার সপ্তাহ স্থায়ী হতে পারে, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এমন তথ্য আল জাজিরা একটি প্রতিবেদনে প্রকাশ করেছে।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “শুরু থেকেই আমরা এই অভিযানকে চার সপ্তাহের একটি প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেছি। আমাদের ধারণা ছিল, এটি চার সপ্তাহ বা তার কাছাকাছি সময়ে শেষ হতে পারে।” তিনি আরও বলেন, “ইরান একটি বড় দেশ, যতই শক্তিশালী হোক না কেন, চার সপ্তাহ বা তার কম সময়ে আমরা এটি সম্পন্ন করতে পারি।”

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি ইরানের সঙ্গে আলোচনার জন্য এখনো উন্মুক্ত। তবে এই আলোচনা কবে নাগাদ শুরু হতে পারে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। ট্রাম্প বলেন, “তারা (ইরান) কথা বলতে চায়, কিন্তু আমি তাদের বলেছি, তোমাদের এই সপ্তাহে নয়, বরং গত সপ্তাহেই আলোচনায় বসা উচিত ছিল।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-ইসরাইল সংঘাত: ইসরাইলের দাবি, আকাশপথে ২০০০টির বেশি বোমা বর্ষণ

ইরান-মার্কিন সংঘাত: যুদ্ধ সর্বোচ্চ চার সপ্তাহ স্থায়ী হতে পারে, জানালেন ট্রাম্প

আপডেট সময় : ০৯:৫০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬