চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এই গুরুত্বপূর্ণ প্ল্যানারি সেশন শুরু হয়।
সেশনের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও চীন, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো এবং গিনির প্রধানমন্ত্রীরা অংশগ্রহণ করেন।
প্ল্যানারি সেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। এছাড়াও, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে ফটোসেশনেও অংশগ্রহণ করেন তিনি।
‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি বিভিন্ন দেশের সর্বোত্তম অনুশীলন (best practices) গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















