ইরান যদি একটি বিপ্লবী আন্দোলনের পথ পরিহার করে একটি সাধারণ রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়, তবে দেশটির সামনে অভাবনীয় অর্থনৈতিক ও বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তেহরানের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে এই তাৎপর্যপূর্ণ বার্তা দেন।
মার্কো রুবিও বলেন, ইরান যদি সঠিক পথ বেছে নেয়, তবে সেখানে বিদেশি বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে, যা ওই অঞ্চলের অন্যান্য দেশের মতো তাদেরও সমৃদ্ধ করবে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এই বিনিয়োগ মার্কিন সরকারের পক্ষ থেকে হবে না। এছাড়া হরমুজ প্রণালিতে শুল্ক আদায় এবং লেবানন ইস্যুতেও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। ইরানের আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ মূলত বেশ কিছু নিরাপত্তা ইস্যু ও আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করছে বলে জানান এই শীর্ষ মার্কিন কূটনীতিক।
রিপোর্টারের নাম 





















