ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন ও দ্রুত কারিকুলাম প্রণয়নের তাগিদ শিক্ষামন্ত্রীর: ‘রেড টেপ’ দূর করার নির্দেশ

দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, সহজবোধ্য ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সবার প্রতি সৃজনশীল প্রস্তাবনা ও কার্যকর উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানানোর পাশাপাশি অপ্রয়োজনীয় জটিলতা দূর করে দ্রুত নতুন কারিকুলাম প্রণয়নের ওপর জোর দিয়েছেন।

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষা মন্ত্রণালয় কোনো গতানুগতিক প্রশাসনিক দপ্তর নয়; এটি একটি মৌলিক ও জাতি গঠনের মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় দেশের ভবিষ্যৎ নির্মাণ করে এবং নতুন প্রজন্মকে গড়ে তোলার মূল কারিগর হিসেবে কাজ করে। তাই শিক্ষাব্যবস্থায় বিদ্যমান অপ্রয়োজনীয় জটিলতা বা ‘রেড টেপ’ অবিলম্বে দূর করতে হবে। তিনি কোর্স ও কারিকুলামকে আরও সহজ, সময়োপযোগী ও উৎপাদনশীল করতে সংশ্লিষ্টদের নিজ নিজ কাজের পর্যালোচনা করে উন্নয়নমূলক প্রস্তাবনা দেওয়ার নির্দেশ দেন।

মন্ত্রী সবাইকে স্মরণ করিয়ে দেন, “এটি আপনার দেশ, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। নতুনভাবে চিন্তা করতে হবে, নতুন পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে আসতে হবে।”

তিনি জানান, ২০২৭ সালের লক্ষ্য বাস্তবায়নের জন্য চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করতে হবে। আগামী সপ্তাহের মধ্যেই এ প্রক্রিয়া শুরু করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস প্রস্তুত করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন শিক্ষামন্ত্রী।

মাদ্রাসা ও সাধারণ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, অন্যান্য দেশের উন্নত শিক্ষা মডেল, গবেষণা প্রবন্ধ এবং পিএইচডি গবেষকদের কাজ পর্যালোচনা করে কার্যকর ধারণা গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান ধাপে ধাপে জাতীয় শিক্ষানীতিতে সংযুক্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন। সকলের সক্রিয় অংশগ্রহণ ও পরামর্শের মাধ্যমে একটি আধুনিক, গতিশীল ও ভবিষ্যতমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন।

অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি শিক্ষা খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সবার কাছ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবভিত্তিক সমাধান প্রস্তাব আহ্বান করেন। প্রতিমন্ত্রী বলেন, মাদ্রাসা বোর্ড ও সংশ্লিষ্ট অধিদপ্তরের দায়িত্ব, শিক্ষকসংক্রান্ত সমস্যা, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এবং প্রশাসনিক কার্যক্রমে বিদ্যমান জটিলতা- এসব বিষয়ে একটি সুসংগঠিত “সলিউশন লিস্ট” প্রণয়ন করে মন্ত্রণালয়ে উপস্থাপন করা প্রয়োজন। এতে করে কার্যকর আলোচনা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে।

মতবিনিময় সভায় কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের ইত্যাদিতে অর্ধশতাধিক বিদেশির নাচ-গান: সমাজ সচেতনতার বিশেষ বার্তা

শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন ও দ্রুত কারিকুলাম প্রণয়নের তাগিদ শিক্ষামন্ত্রীর: ‘রেড টেপ’ দূর করার নির্দেশ

আপডেট সময় : ০৫:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬