দেশের ৫টি জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত করা হয়েছে। রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, প্রত্যাহারকৃত জেলা প্রশাসকরা হলেন: গাজীপুরের মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার মো. ইকবাল হোসেন, নেত্রকোনার মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের মো. শাহাদাত হোসের মাসুদ।
তবে তাৎক্ষণিকভাবে এসব শূন্য পদে নতুন করে কোনো জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদগুলো খালি থাকবে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 






















