ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

বিমানমন্ত্রীর মায়ের প্রয়াণে বিএনপি মহাসচিবের গভীর শোক

বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং ফিরোজা মাহমুদের মা হুরুন নাহার রশীদের (৮৩) ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হুরুন নাহার রশীদের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। তিনি মরহুমাকে একজন আদর্শ নারী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি তার রাজনীতিবিদ স্বামী ও সন্তানদের সবসময় ভালো কাজে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন। মহান রাব্বুল আলামীন যেন এই গভীর শোকে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

উল্লেখ্য, হুরুন নাহার রশীদ রোববার ভোর সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডায়াবেটিস রোগীদের রোজা: কখন, কতবার ও কেন রক্তে শর্করার মাত্রা পরীক্ষা জরুরি?

বিমানমন্ত্রীর মায়ের প্রয়াণে বিএনপি মহাসচিবের গভীর শোক

আপডেট সময় : ০৪:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬