ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্য পরিস্থিতি: কূটনৈতিক সমাধান চায় বাংলাদেশ, প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সৃষ্ট বর্তমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক আলোচনার ওপর জোর দিয়েছে বাংলাদেশ। সরকার চায় আলোচনার মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান হোক। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব অনেক। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের বিপুল সংখ্যক নাগরিক কর্মরত থাকায় ওই অঞ্চলের স্থিতিশীলতা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তিনি বলেন, “আমরা চাই মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমিত হোক। আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশীদার হিসেবে বাংলাদেশ আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে।”

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি জানান, মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসী এবং দেশ থেকে যাতায়াতকারী যাত্রীরা যাতে কোনো ধরনের দুর্ভোগে না পড়েন, সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে। প্রয়োজনে প্রবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে উপদেষ্টা নিজে এবং বিমানমন্ত্রী বিমানবন্দর পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, বর্তমানে দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে এই মুহূর্তে সংকটের কোনো সম্ভাবনা নেই। বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠানামা মোকাবিলায় সরকারের পূর্বপ্রস্তুতি রয়েছে উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।

বৈঠকের বিষয়ে তিনি আরও জানান, এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া ছিল। প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। এছাড়া ওআইসি (ইসলামি সহযোগিতা সংস্থা) সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সুষ্পষ্ট অবস্থান সম্পর্কেও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক অবস্থান পরিষ্কার করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে মর্মান্তিক পরিণতি: আনোয়ারায় মাচা ধসে ২ নির্মাণ শ্রমিক নিহত

মধ্যপ্রাচ্য পরিস্থিতি: কূটনৈতিক সমাধান চায় বাংলাদেশ, প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার

আপডেট সময় : ০৩:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬