ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

বগুড়ায় বাজারের ব্যাগে ইয়াবা পাচার: বাসে তল্লাশি চালিয়ে যাত্রী গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় প্রায় সাত হাজার পিস মাদকসহ এক বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (১ মার্চ) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের ভরিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শ্রী শংকর চন্দ্র রায় (৫৭)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল রোববার রাত পৌনে একটার দিকে শিবগঞ্জের ভরিয়া এলাকায় মহাসড়কে অবস্থান নেয়। এসময় রংপুর থেকে ঢাকাগামী ‘আদিবা ক্লাসিক’ পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের যাত্রী শংকর চন্দ্র রায়ের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেন কর্মকর্তারা।

তল্লাশিকালে তার কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর লেবেলবিহীন খালি পানির বোতলের নিচে বিশেষ কায়দায় রাখা তিনটি জিপারযুক্ত পলি প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেটগুলো থেকে মোট ৬ হাজার ৯৫০ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো অত্যন্ত সুকৌশলে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তির সাথে এই মাদক চক্রের আর কারা জড়িত, তাদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন-ইসরাইলি হামলা ও খামেনির শাহাদাত: ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বগুড়ায় বাজারের ব্যাগে ইয়াবা পাচার: বাসে তল্লাশি চালিয়ে যাত্রী গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬