ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

জমি বিরোধে পীরগাছায় বৃদ্ধ খুন, আহত ২

রংপুরের পীরগাছায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে আহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের ভাই ও ছেলে গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাজবল্লভ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর ধরে হরিচরণ গ্রামের মৃত ফখর উদ্দিনের ছেলে আহাম্মদ আলী এবং রাজবল্লভ গ্রামের গুল বকসের ছেলে মমিন, ইব্রাহিম, ইসাহাক, ইসমাইল, মজিবর, মনোয়ারা ও মিনারাদের মধ্যে ৭২ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে মমিন গোষ্ঠীর লোকজন ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আহাম্মদ আলীর ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করে।

নিহত আহাম্মদ আলীর নাতনি নিলুফা ইয়াসমিন নিপা অভিযোগ করেন, “আমার নানার ভোগদখলীয় জমি পূর্বের জের ধরে শনিবার মমিন গ্রুপ ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে দখল করে নেয়। এই ঘটনা শুনে আমার নানা বেদখল হওয়া ওই জমি দেখতে গেলে তাকেসহ তিনজনকে উপর্যুপরি কুপিয়ে আহত করেন মমিন, ইব্রাহিম, ইসাহাক, ইসমাইল, মজিবর, মনোয়ারা ও মিনারাগন।”

আহত অবস্থায় আহাম্মদ আলীকে হাসপাতালে নেওয়ার পথে প্রতিপক্ষের লোকজন ধনীর বাজার এলাকায় তাকে আটকে দেয় এবং হাসপাতালে যেতে বাধা সৃষ্টি করে। বিকল্প পথে তাকে রংপুরে নিয়ে যাওয়ার সময় নগরীর সাতমাথা এলাকায় আবারও বাধার সম্মুখীন হন তারা, যার ফলে যথাসময়ে চিকিৎসা শুরু করা সম্ভব হয়নি বলে স্থানীয়রা জানান। সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহাম্মদ আলীর মৃত্যু হয়।

এই ঘটনায় আহাম্মদ আলীর ভাই আমির উদ্দিনের (৫৫) বাম হাত ভেঙে দেওয়া হয়েছে এবং তার ছেলে আমজাদ হোসেনের মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। আহাম্মদ আলীর নাতনি নিলুফা ইয়াসমিন আরও অভিযোগ করেন, “পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী এনে তাদের জমি দখল করে নেওয়া হয়েছে এবং এই সূত্র ধরে আমার নানা কে হত্যা করা হয়েছে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পীরগাছা থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানিয়েছেন, এখনো কোনো এজাহার (মামলার এজাহার) হাতে আসেনি। তবে ঘটনার সাথে জড়িত সকলকেই আইনের আওতায় আনার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে এবং থানা টিম ঘটনাস্থলে কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমি বিরোধে পীরগাছায় বৃদ্ধ খুন, আহত ২

আপডেট সময় : ০৯:৪৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬