ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

প্রবাসী আয়ে বড় উল্লম্ফন: ফেব্রুয়ারিতে এলো ৩০২ কোটি ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে স্বস্তির বার্তা দিয়ে বড় অঙ্কের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে দেশে ৩০২ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই আয়ের প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার। সেই তুলনায় এ বছরের ফেব্রুয়ারিতে প্রবাসী আয়ে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী চিত্র নিশ্চিত করেছেন।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের সামগ্রিক চিত্র বিশ্লেষণে দেখা যায়, জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই আট মাসে দেশে মোট ২ হাজার ২৪৫ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত অর্থবছরের একই সময়ে এই অংক ছিল ১ হাজার ৮৪৯ কোটি ডলার। অর্থাৎ অর্থবছরের হিসাব অনুযায়ী, প্রবাসী আয়ে এখন পর্যন্ত ২১ দশমিক ৪০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকায় প্রবাসীরা দেশে অর্থ পাঠাতে আরও আগ্রহী হচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতাল থেকে নবজাতক চুরি: উদ্ধারে তৎপর পুলিশ

প্রবাসী আয়ে বড় উল্লম্ফন: ফেব্রুয়ারিতে এলো ৩০২ কোটি ডলার

আপডেট সময় : ০৪:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬