ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

রাজধানীতে জনরোষের মুখে সাবেক এমপি শাহ্ আলম আটক

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহ্ আলমকে রাজধানীর কাকরাইল এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি স্থানীয়দের তোপের মুখে পড়েন। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাকে হেফাজতে নেয়।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটে আয়োজিত একটি ইফতার মাহফিলে অংশ নিতে যান সাবেক এই সংসদ সদস্য। সেখানে উপস্থিত তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষ তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত জনতা তাকে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করেন।

খবর পেয়ে রমনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। সাবেক এই সংসদ সদস্যের ছেলে মো. সাগর জানান, তার বাবা ইফতার অনুষ্ঠানে যোগ দিতে গেলে সেখানে উপস্থিত লোকজনের রোষানলে পড়েন। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

রমনা থানা সূত্রে জানা গেছে, শাহ্ আলম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট মামলার বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে মর্মান্তিক পরিণতি: আনোয়ারায় মাচা ধসে ২ নির্মাণ শ্রমিক নিহত

রাজধানীতে জনরোষের মুখে সাবেক এমপি শাহ্ আলম আটক

আপডেট সময় : ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬