ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী আমীর খসরু হাসপাতালে ভর্তি

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শারীরিক অসুস্থতা বোধ করায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। রোববার দুপুরে অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শহিদুজ্জামান জানান, নিউমোনিয়া জনিত সমস্যার কারণে চিকিৎসকদের পরামর্শে মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে। দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরী। নবগঠিত সরকারে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি সেই দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী আমীর খসরু হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০২:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬