ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ক্ষমতাসীন দলের নেতার প্রশংসায় পোস্ট: পদ হারালেন চবি ছাত্রদল নেতা

ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্য ও প্রভাবশালী নেতাকে নিয়ে ফেসবুকে প্রশংসাসূচক পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম শাহরিয়ার উদ্দিন ফাহাদ, যিনি চবি ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক ছিলেন।

গতকাল শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের কথা জানানো হয়। ছাত্রদলের নিজস্ব ফেসবুক পাতায়ও বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যোগাযোগবিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিন ফাহাদকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।’

জানা গেছে, শাহরিয়ার উদ্দিন ফাহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি চাকসু নির্বাচনে সহদপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

উল্লেখ্য, কুমিল্লার দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া নিয়ে গঠিত কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে নিয়ে ফাহাদ ফেসবুকে একটি পোস্ট দেন।

নিজের বহিষ্কারের প্রতিক্রিয়ায় শাহরিয়ার উদ্দিন ফাহাদ ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘যদিও বোঝাতে চেয়েছিলাম ভিন্ন আদর্শ থেকে দেবিদ্বারের রাজপথে মুখোমুখি দেখা হবে ইনশাআল্লাহ, সেখানে কোনো রকম শোকজ না দিয়ে বহিষ্কার আদেশ দেখে হাসি পাচ্ছে লিটারেলি।’

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ফাহাদ তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘দলমত যাই হোক, এইটা অস্বীকার করার সুযোগ নাই যে দেবিদ্বারের ছেলেরা এখন হাসনাত হইতে চায়। গত ১৭ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও ছোট আলমপুর চৌমুহনীতে কোনো অফিস করতে পারে নাই, কিন্তু গত ৭ তারিখ যখন এলাকায় ঢুকে চৌমুহনীতে শাপলা কলির অফিস দেখলাম, ততক্ষণেই নিশ্চিত হয়ে গেছিলাম দেবিদ্বারে হাসনাতের যুগ শুরু হয়েছে। দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে লক্ষ্যমাত্রা ছাড়াল পেঁয়াজ চাষ: বাম্পার ফলনের আশা থাকলেও উৎপাদন খরচ নিয়ে শঙ্কায় কৃষক

ক্ষমতাসীন দলের নেতার প্রশংসায় পোস্ট: পদ হারালেন চবি ছাত্রদল নেতা

আপডেট সময় : ০১:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬