পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এক প্রলয়ংকারী ঝড়ে অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে এবং ৩৩ জন আহত হয়েছেন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) রবিবার এই তথ্য নিশ্চিত করেছে।
পিডিএমএ-এর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় প্রদেশের বিভিন্ন অঞ্চলে প্রবল বাতাস, বজ্রপাত এবং বৃষ্টির কারণে সৃষ্ট দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুজন শিশু, চারজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। বান্নু, শাংলা এবং মানসেহরা জেলায় এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে।
এদিকে, পাকিস্তান আবহাওয়া বিভাগ রবিবার খাইবার পাখতুনখোয়াসহ গিলগিট-বালতিস্তান এবং কাশ্মীরের কিছু অঞ্চলে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তবে দেশের অন্যান্য বেশিরভাগ অঞ্চলে গরম এবং শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে এই প্রদেশটিতে একটি ঝড়ে অন্তত দুজন নিহত এবং আরও ৩১ জন আহত হয়েছিলেন।
রিপোর্টারের নাম 
























