ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

দর্শনা সীমান্তে পুশইন প্রচেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের বাধায় পিছু হটল বিএসএফ

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে ১১ জন বাংলাদেশীকে পুশইন (বলপূর্বক প্রবেশ করানো) করার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় জনগণের দৃঢ় প্রতিরোধের মুখে বিএসএফ তাদের এই অপচেষ্টা থেকে পিছু হটতে বাধ্য হয়। পরে বিএসএফ ওই ১১ জনকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে রোববার ভোর ৪টার দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের সন্নিকটে। বিএসএফ সীমান্তে আটজন পুরুষ ও তিনজন নারীকে জড়ো করে বাংলাদেশে প্রবেশের জন্য চাপ সৃষ্টি করছিল। তবে বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রায় দুই ঘণ্টা পর বিএসএফ তাদের নিয়ে আসা ব্যক্তিদের শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানিয়েছে, ভোরের আলো ফোটার আগেই বিএসএফ ভারতীয় অংশে এই ১১ জন বাংলাভাষীকে জড়ো করে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা সীমান্তে সতর্কতামূলক অবস্থান নেয় এবং স্থানীয়রাও তাদের সঙ্গে যোগ দেয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের পুশইন প্রচেষ্টা বিজিবির দৃঢ়তার মুখে প্রতিহত করা হয়েছে এবং পরবর্তীতে তারা ওই ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন: বাল্কহেড জব্দ, দুই কারাদণ্ড

দর্শনা সীমান্তে পুশইন প্রচেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের বাধায় পিছু হটল বিএসএফ

আপডেট সময় : ০৪:২১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬