ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

কুয়াকাটায় বেরিবাঁধ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ: জননিরাপত্তা ও সরকারি সম্পত্তি নিয়ে উদ্বেগ

পটুয়াখালীর কুয়াকাটায় প্রশাসনের নজর এড়িয়ে বেরিবাঁধ দখল করে একাধিক অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকার ধোলাই মার্কেট সংলগ্ন বেরিবাঁধের ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি, কাঠ ও টিন দিয়ে আরও কয়েকটি স্থাপনা নির্মাণের কাজও চলছে। নির্মাণাধীন এসব স্থাপনার চারপাশে নির্মাণসামগ্রী ও বেড়া দেখা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে বাঁধের ওপর এই অবৈধ দখল ও নির্মাণকাজ চলছে। দুর্যোগের সময় এই বাঁধ পুরো এলাকাকে রক্ষা করে। এভাবে বাঁধের ওপর অবৈধ দখলদারিত্ব চলতে থাকলে মূল বাঁধটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে সরকারি সম্পত্তি বেহাত হওয়ার পাশাপাশি জননিরাপত্তাও মারাত্মক হুমকির মুখে পড়ছে। অভিযোগ উঠেছে, ধুলাসার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত, স্থানীয় রাকিব এবং সাইফুল জোয়াদ্দারসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এই অবৈধ দখল ও নির্মাণকাজের সঙ্গে জড়িত।

তবে, ধুলাসার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘বেরিবাঁধের ওপর অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।’ ঘটনার অপর দুই অভিযুক্ত রাকিব ও সাইফুল জোয়াদ্দারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানিয়েছেন, ‘জমিটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রিক্যুইজিশন দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।’ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো. শাহ্ আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন: বাল্কহেড জব্দ, দুই কারাদণ্ড

কুয়াকাটায় বেরিবাঁধ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ: জননিরাপত্তা ও সরকারি সম্পত্তি নিয়ে উদ্বেগ

আপডেট সময় : ০৪:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬