ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

৫ দল নিয়ে ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএল 

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। মঙ্গলবার টুর্নামেন্ট পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আসরে অংশ নিচ্ছে পাঁচটি দল।

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত আগের আসরে অংশ নিয়েছিল সাতটি দল। এবার দল কমে পাঁচটিতে নামায় বিপিএলের ইতিহাসে এটিই হতে যাচ্ছে সবচেয়ে কম দলের আসর। অংশগ্রহণকারী দলগুলো হলো—ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট।

টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। ফাইনাল হবে ১৬ জানুয়ারি।

ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান:
রংপুর – টগি স্পোর্টস
চট্টগ্রাম – ট্রায়াঙ্গেল সার্ভিসেস
ঢাকা – চ্যাম্পিয়ন স্পোর্টস
রাজশাহী – নাবিল গ্রুপ
সিলেট – ক্রিকেট উইথ সামি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক মাসেই ৯ বার কাঁপল বাংলাদেশ: ঘন ঘন ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ, প্রস্তুতিতে জোরের তাগিদ

৫ দল নিয়ে ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএল 

আপডেট সময় : ১২:১৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫