মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

সাকিব আল হাসানের সব রেকর্ড মুছে ফেলার দাবি সাবেক প্রেস সচিব শফিকুল আলমের

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সমস্ত রেকর্ড ও মাইলফলক ক্রিকেট ইতিহাস থেকে মুছে ফেলার দাবি জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি উত্থাপন করেন।

শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন, যে খেলোয়াড় বিগত ফ্যাসিবাদী শাসনের দোসর ছিলেন এবং দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীদের সমর্থন করেছেন, ক্রিকেটের ইতিহাসে তার নাম থাকার কোনো নৈতিক অধিকার নেই। তিনি সাকিবের তুলনা টেনে বলেন, ব্যারি রিচার্ডস বা মাইক প্রোক্টরের মতো কিংবদন্তি খেলোয়াড়দেরও বর্ণবাদী শাসনের অংশ হওয়ার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে হয়েছিল। সাকিবের ক্ষেত্রেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মনে করেন।

তিনি আরও অভিযোগ করেন, সাকিবের মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত অপরাধের জন্য কোনো অনুশোচনা দেখা যায়নি। শফিকুল আলমের মতে, মানবতাবিরোধী অপরাধে সহায়তাকারী বা ফ্যাসিবাদী সরকারের চাটুকারদের ক্রীড়া বীর হিসেবে গণ্য করার কোনো প্রয়োজন নেই। তিনি ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় সাজাপ্রাপ্ত ক্রীড়াবিদদের উদাহরণ টেনে বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং গণহত্যাকারীদের পূজারীদের ছাড় দেওয়া উচিত হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে মন্ত্রীর পথসভায় যুবকের কাছে পাওয়া পিস্তলটি আসলে খেলনা: পুলিশ

সাকিব আল হাসানের সব রেকর্ড মুছে ফেলার দাবি সাবেক প্রেস সচিব শফিকুল আলমের

আপডেট সময় : ১০:৪৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬