ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

মধ্যপ্রাচ্যগামী ২৮ ফ্লাইট বাতিল: ৮৫০ যাত্রীর আবাসন নিশ্চিত, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে এ পর্যন্ত ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়া প্রায় ৮৫০ জন বিদেশগামী যাত্রীর থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের খোঁজখবর নিতে এসে এ তথ্য জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের সাময়িক আবাসন নিশ্চিত করা হয়েছে। সিভিল অ্যাভিয়েশনের তত্ত্বাবধানে ৮০০ জন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ৫০ জন যাত্রীর থাকার সুব্যবস্থা করা হয়েছে, যাতে মধ্যপ্রাচ্যগামী কোনো যাত্রীকে রাতে থাকার অসুবিধায় পড়তে না হয়।

এসময় মন্ত্রী কুয়েত বিমানবন্দরে হামলায় তিন বাংলাদেশি শ্রমিক আহত হওয়ার ঘটনা উল্লেখ করেন। তিনি জানান, বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশন ও দূতাবাসকে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবাসীদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন মন্ত্রী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী: শর্ত না মানলে বন্ধ থাকবে

মধ্যপ্রাচ্যগামী ২৮ ফ্লাইট বাতিল: ৮৫০ যাত্রীর আবাসন নিশ্চিত, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট সময় : ০৬:১৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬