বাংলাদেশের জনগণ বর্তমানে ব্যাপক আশা ও আকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদের এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের, এই দেশের ভাগ্য পরিবর্তনের কাজ করার তৌফিক আমাদের আল্লাহ তাআলা দেবেন।”
তিনি আরও বলেন, “আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সময় সকলে এখানে একত্রিত হয়েছি। দেশের একটি গুরুত্বপূর্ণ সময়। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।”
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশের মানুষ এক দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, অত্যাচার, নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে তারা গণতন্ত্র চর্চার সুযোগ ফিরে পেয়েছে। এই আত্মত্যাগের মাধ্যমে ও লক্ষ মানুষের নির্যাতনের মধ্য দিয়ে তারা তাদের গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ ফিরে পেয়েছে।
রিপোর্টারের নাম 
















