ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের জরুরি নির্দেশনা: সব মন্ত্রণালয়ে কর্মপরিকল্পনার তাগিদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনে জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নে দেশের সকল মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে। এর মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার পূরণে সরকারের দৃঢ় সংকল্পের বার্তা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা দেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সর্বাধিক সমর্থনপ্রাপ্ত দলের নির্বাচনি ইশতেহার এখন আর কেবল একটি রাজনৈতিক দলের প্রতিশ্রুতি নয়, বরং এটি জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনার আলোকে, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে নিজ নিজ আওতাধীন খাতে সুনির্দিষ্ট স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। একই সঙ্গে এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে আরও জানানো হয়, জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনি ইশতেহার-২০২৬) বাস্তবায়নে গৃহীত এসব কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগকে বিস্তারিত অবহিত করতে সচিব ও সিনিয়র সচিবদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এর মধ্য দিয়ে সরকার তার নির্বাচনী অঙ্গীকারসমূহ বাস্তবায়নে একটি সুসংগঠিত ও লক্ষ্যভিত্তিক পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিকে না, উন্নয়নে মন: মন্ত্রী ফখরুল

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের জরুরি নির্দেশনা: সব মন্ত্রণালয়ে কর্মপরিকল্পনার তাগিদ

আপডেট সময় : ০৮:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬