ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

৩ মার্চ থেকে মিলবে বাসের অগ্রিম টিকিট, অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আগামী ৩ মার্চ থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইদিন সকাল থেকেই ১২ মার্চ থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো সময়ের টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

শনিবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ৩ মার্চ সকাল থেকেই একযোগে কাউন্টার ও অনলাইন প্ল্যাটফর্মে অগ্রিম টিকিট পাওয়া যাবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই তাদের পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট বুকিং দিতে পারবেন। ৩ মার্চ মূলত ১২ মার্চ ও পরবর্তী দিনগুলোর যাত্রার টিকিট উন্মুক্ত করা হবে।

ভাড়ার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, কোনোভাবেই বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। অনলাইন এবং কাউন্টার—উভয় ক্ষেত্রেই সরকার নির্ধারিত ভাড়ার তালিকা কার্যকর থাকবে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি কাউন্টারে অনুমোদিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

টিকিট কালোবাজারি এবং যাত্রী হয়রানি রোধে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিট বিক্রয় কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা সচল রাখা হবে। টিকিট বিক্রিতে কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি সাংগঠনিকভাবেও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

৩ মার্চ থেকে মিলবে বাসের অগ্রিম টিকিট, অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

আপডেট সময় : ০৭:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬