ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

আশকোনা সড়কের জলাবদ্ধতা: ২৪ ঘণ্টার মধ্যে নিরসনের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো: শফিকুল ইসলাম খান আশকোনা মেইন রোডের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত করতে তিনি নির্দেশ দেন। একই সঙ্গে, সড়কের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত ড্রেন সংযোগ নির্মাণেরও আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে আশকোনা মেইন রোডের পানি পাম্প প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা সরেজমিন পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক এই নির্দেশনা দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

দীর্ঘদিন ধরে আশকোনা মেইন রোডের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এলাকাবাসীর পক্ষ থেকে বারবার অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতে ডিএনসিসি প্রশাসক নিজেই রাস্তাটির বর্তমান করুণ অবস্থা দেখতে যান এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন।

ডিএনসিসির সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো: খয়বর রহমান জানান, প্রশাসকের নির্দেশনা পাওয়ার পরপরই সাকার মেশিনের সাহায্যে জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শনিবারের মধ্যেই আশকোনা রোডের পানি নিষ্কাশন সম্ভব হবে। পাশাপাশি, এ সড়কে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে দ্রুততম সময়ে ড্রেন সংযোগ নির্মাণ কাজ শুরু করা হবে বলেও তিনি জানান।

আশকোনা মেইন রোড পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক কসাইবাড়ি রেলগেট থেকে বটতলা ইশরাল কলোনী রোডও পরিদর্শন করেন। রাস্তাটির বেহাল দশা দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে তিনি বলেন, দ্রুততম সময়ে রাস্তাটি নির্বিঘ্ন চলাচল উপযোগী করতে হবে। একই সঙ্গে, এই সড়কের উন্নয়নে একটি সমন্বিত প্রকল্প দ্রুত প্রণয়নেরও নির্দেশনা প্রদান করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

আশকোনা সড়কের জলাবদ্ধতা: ২৪ ঘণ্টার মধ্যে নিরসনের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

আপডেট সময় : ০৭:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬