জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের উপস্থিতিতে রাজধানী ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক লাইফস্টাইল ব্র্যান্ড মুমুসোর তৃতীয় অফিসিয়াল স্টোর। ব্র্যান্ডটির বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে সম্প্রতি এই নতুন আউটলেটটি উদ্বোধন করা হয়।
বিশ্বের ৭৬টি দেশে সফলভাবে পরিচালিত এই গ্লোবাল ব্র্যান্ডটি বাংলাদেশে তাদের পদচারণা আরও জোরদার করছে। নতুন এই স্টোর উদ্বোধনের সময় বিদ্যা সিনহা মিম ছাড়াও উপস্থিত ছিলেন মুমুসো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান। গত শুক্রবার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর, ব্লক-বি-এর ৩-৪ নম্বর শপে এই আয়োজন সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নিজের মুগ্ধতা প্রকাশ করে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বলেন, “মুমুসোতে এসে সত্যিই আমি অভিভূত। এটি এমন একটি আন্তর্জাতিক লাইফস্টাইল ব্র্যান্ড যা স্টাইল এবং গুণগত মানকে একইসাথে উপস্থাপন করে। বাংলাদেশের বাজারে তাদের তৃতীয় অফিসিয়াল স্টোর চালু হওয়া নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের এবং গর্বের বিষয়। তাদের পণ্যের মিনিমাল ডিজাইন, ত্বকের জন্য উপযোগী উপাদান এবং সাশ্রয়ী মূল্য আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। আমার বিশ্বাস, মুমুসো বাংলাদেশের ক্রেতাদের জন্য এক নতুন কেনাকাটার অভিজ্ঞতা তৈরি করবে।”
মুমুসো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান এই প্রসঙ্গে বলেন, “মুমুসো একটি বিশ্বখ্যাত লাইফস্টাইল ব্র্যান্ড, যা বিশ্বের ৭৬টি দেশে সফলভাবে পরিচালিত হচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো, স্টাইলিশ এবং মানসম্মত পণ্য সকলের নাগালের মধ্যে পৌঁছে দেওয়া। আমরা স্থানীয় বাজারের চাহিদা গভীরভাবে বিশ্লেষণ করে নিয়মিত নতুন ও ট্রেন্ডি কালেকশন নিয়ে আসছি। এর পাশাপাশি ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় প্রচারমূলক অফার এবং বিশেষ ছাড়।”
তিনি আরও যোগ করেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একবার আমাদের স্টোর পরিদর্শনে এলেই গ্রাহকরা নিজেরাই আমাদের পণ্যের গুণগত মান ও মূল্য অনুধাবন করতে পারবেন। ভবিষ্যতে দেশের প্রধান শহরগুলোতে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছানো যায়।”
মুমুসোর স্কিনকেয়ার পণ্য বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় ক্যাটাগরিগুলোর মধ্যে অন্যতম। এগুলোর মৌলিক ও চর্মরোগ বিশেষজ্ঞদের দ্বারা বিবেচিত ফর্মুলেশন, আধুনিক প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয় ত্বকের পুষ্টি, সুরক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে। আন্তর্জাতিক মানসম্পন্ন গুণগত মান এবং মিনিমালিস্ট ফর্মুলেশন দর্শন অনুসরণ করে মুমুসো আধুনিক গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য সৌন্দর্য সমাধান প্রদান করছে।
ব্র্যান্ডটি জানিয়েছে, আগামী মাসে রাজধানী ঢাকার বনানী-১১ এলাকায় তাদের চতুর্থ স্টোরটি উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে আরও নতুন শাখা সম্প্রসারণ করা হবে, যা মুমুসোর ক্রমবর্ধমান জনপ্রিয়তারই ইঙ্গিত বহন করে।
রিপোর্টারের নাম 

























