ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

সিলেট প্রেসক্লাবের ইফতারে রাজনৈতিক ঐক্যের সুর: মন্ত্রী, এমপি ও বিরোধীদলীয় নেতাদের মিলনমেলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সম্প্রতি সিলেট প্রেসক্লাব প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক ব্যতিক্রমী মিলনমেলায়। এক ছাদের নিচে ইফতার মাহফিলে অংশ নেন সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, বিরোধীদলীয় নেতা এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শীর্ষস্থানীয় প্রতিনিধিরা। এই আয়োজনে উঠে আসে রাজনৈতিক সহাবস্থান ও জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপের প্রসঙ্গ, যা উপস্থিত সুধীজনের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

প্রেসক্লাব ভবনে আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের চলমান বিভিন্ন সমস্যা স্বীকার করে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এসব সমস্যার সমাধানে সরকার কাজ করছে। তিনি ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা নিরসনের কথা জানিয়ে বলেন, জেলা প্রশাসকের সাথে আলোচনার মাধ্যমে এর সমাধান হয়েছে এবং খুব শিগগিরই এই প্রকল্পের কাজ দৃশ্যমান হবে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার বক্তব্যে দেশে টেকসই উন্নয়নের জন্য রাজনৈতিক সংঘাত পরিহার করে সমঝোতা ও সহাবস্থানের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সদ্য সমাপ্ত নির্বাচনে কাঙ্ক্ষিত ফল না এলেও সংঘাতের পথে না হেঁটে একটি ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধীদের ওপর দমন-পীড়ন চালিয়ে কোনো সমাধান আসবে না, বরং তাদের ইতিবাচক রাজনীতি করার সুযোগ দেওয়া সরকারের দায়িত্ব।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সমাজ প্রগতিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। সিলেট প্রেসক্লাবের সাথে তার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তিনি সিসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে সাংবাদিকসহ সব মহলের সহযোগিতা কামনা করেন। তিনি সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন ও সবুজ সিলেট গড়ার অঙ্গীকার করেন।

সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সিলেট-ঢাকার যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নের দাবি জানান। তিনি বিমানের ভাড়া কমানো এবং ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ না করে সিলেট-বার্মিংহাম ফ্লাইট চালুর আহ্বান জানান। সিলেটের উন্নয়নে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও মন্ত্রী খন্দকার মুক্তাদির সঠিক পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করে তিনি সিলেটবাসীর পক্ষ থেকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মো. আবুল হাসানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ওকাব-এর সাবেক প্রেসিডেন্ট এম মোখলেসুর রহমান চৌধুরী, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি পারভিন এফ চৌধুরী, এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক মো: আব্দুর রকিব, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিলেটে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ রায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট পুলিশ সুপার কাজী আখতারুল আলম, সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এমএস সেকিল চৌধুরী, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বারের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের আইন উপদেষ্টা এমাদ উল্যাহ শহিদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, ডিজিএফআইর ডেপুটি পরিচালক আবু সাদাত মো. সায়েম, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, যমুনা অয়েল কোম্পানির পরিচালক সালেহ আহমদ খসরু, সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ফরিদ আহমদ এবং ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশকোনা সড়কের জলাবদ্ধতা: ২৪ ঘণ্টার মধ্যে নিরসনের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

সিলেট প্রেসক্লাবের ইফতারে রাজনৈতিক ঐক্যের সুর: মন্ত্রী, এমপি ও বিরোধীদলীয় নেতাদের মিলনমেলা

আপডেট সময় : ০৫:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬