মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফের মদতে ভূমি দখলের অভিযোগ, রামগড়ে সেনাক্যাম্প স্থাপনের দাবি

খাগড়াছড়ির রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের মদতে বাঙালিদের রেকর্ডভুক্ত মালিকানাধীন ভূমি দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটি’ এই অভিযোগ তুলে ধরে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, রামগড়ের বাটনাশিবির, তৈসাগাড়া থানাচন্দ্র পাড়া ও লালছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী বাঙালি পরিবারগুলোর রেকর্ডীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে বহিরাগতরা। এতে প্রায় ৪০০ পরিবার তাদের বসতভিটা ও কৃষিজমি হারানোর শঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযোগ করা হয়, ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের সরাসরি মদতে এই দখলের প্রক্রিয়া চলছে, যার ফলে সাধারণ মানুষ প্রাণের ভয়ে নিজেদের জমিতে যেতে পারছেন না।

সংগঠনটির নেতারা জানান, পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় ওই এলাকাগুলোতে অবিলম্বে সেনাক্যাম্প স্থাপন করা জরুরি। তারা এই ভূমি দখলের প্রচেষ্টাকে গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে একই দাবিতে রামগড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছিলেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। বর্তমান পরিস্থিতিতে ভূমি রক্ষা ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির দানবীয় ‘তবলা’ মাছ, দাম উঠল ৩৬ হাজার টাকা

খাগড়াছড়িতে ইউপিডিএফের মদতে ভূমি দখলের অভিযোগ, রামগড়ে সেনাক্যাম্প স্থাপনের দাবি

আপডেট সময় : ০৩:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬