মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের জয়ের সুবাস, সাজিদ-শফিকের দাপট

পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের লড়াই এখন বলতে গেলে পুরোই একপেশে। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে জয় যেন উঁকি দিচ্ছে পাকিস্তানের আকাশে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাজিদ খানের বিষাক্ত স্পিন আক্রমণের মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে ৪০.৫ ওভারে মাত্র ১০৩ রান তুলতেই ৬টি উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে কাভেম হজ সর্বোচ্চ ৩৪ রান করেন। পাকিস্তানের হয়ে সাজিদ খান ইতোমধ্যে ৪টি এবং আলী ওসমান ২টি উইকেট নিয়েছেন। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দল মাত্র ৬০ রানে এগিয়ে রয়েছে এবং তাদের হাতে আছে মাত্র ৪টি উইকেট। পাকিস্তানকে জয়ের জন্য আর মাত্র অল্প কিছু রান প্রয়োজন।

এর আগে, জাস্টিন গ্রিভসের ৭৩ এবং রস্টন চেজের ৭০ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ১০৫.৪ ওভারে ৩৪৪ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। পাকিস্তানের হয়ে লেগ স্পিনার সাজিদ খান ৮৫ রানে ৪টি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান দল প্রথম ইনিংসে ৩৮৭ রান তোলে এবং ৪৩ রানের লিড নিয়ে এগিয়ে ছিল। ওপেনার আব্দুল্লাহ শফিক দুর্দান্ত এক ইনিংস খেলে ৩২৩ বলে ১৬০ রান করে অপরাজিত থাকেন। তাকে দারুণ সঙ্গ দেন বাবর আজম (৮৮) ও আজান আওয়াইস (৫৫)। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জোমেল ওয়ারিকান ৪৬ ওভার বোলিং করে ১১২ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাস বরদাশত করা হবে না: মামুনুল হক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের জয়ের সুবাস, সাজিদ-শফিকের দাপট

আপডেট সময় : ০১:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬