সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালে মঙ্গলবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালের বিভিন্ন তলায় আটকে পড়া রোগী ও তাদের স্বজনদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে এবং হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বাত্মক সহায়তা প্রদান করেছেন। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
রিপোর্টারের নাম 

























