ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত: বিপাকে হাজারো যাত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। আকস্মিক এই ঘোষণায় মধ্যপ্রাচ্যগামী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলামও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার ব্যর্থতার পর শনিবার ভোরে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ দেশটির পাঁচটি শহরে এই হামলা চালানো হয়। একইসঙ্গে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে সাইবার হামলাও চালানো হয়।

অন্যদিকে, এই হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তীব্র হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশকোনা সড়কের জলাবদ্ধতা: ২৪ ঘণ্টার মধ্যে নিরসনের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত: বিপাকে হাজারো যাত্রী

আপডেট সময় : ০৫:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬