মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

বিএনপির সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ৩ জন নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

বাগেরহাটের রামপালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-মংলা মহাসড়কের  রামপাল উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সভা শেষে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনই মারা
যান। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় 
নিয়ে আসে।

রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। ট্রাকটি জব্দ করা চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্রই হতে পারে জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি

বিএনপির সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ৩ জন নিহত

আপডেট সময় : ০৯:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫