মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

ব্রহ্মপুত্র নদে নিখোঁজের তিন দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর কৃষক সাইফুল ইসলামের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে একটি ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

নিহত সাইফুল ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর টানমলামারি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। গত বুধবার দুপুরে ঈশ্বরগঞ্জের বটতলা বালুরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে নেমে তিনি প্রবল স্রোতে ভেসে যান। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও তীব্র স্রোতের কারণে প্রথম দুই দিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল জানান, বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টানা তল্লাশি চালিয়েও মরদেহের সন্ধান না পাওয়ায় উপজেলা প্রশাসন ও পরিবারের সম্মতিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছিল। তবে শুক্রবার স্থানীয়ভাবে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ পাওয়া যায়।

নদীর প্রবল স্রোতের কারণে মরদেহটি অনেক দূরে ভেসে গিয়েছিল বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। শোকাবহ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত শুক্রবার: সিলেট ও বগুড়ায় প্রাণ গেল ১৮ জনের

ব্রহ্মপুত্র নদে নিখোঁজের তিন দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬