লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. মহসিন হোসেন (১১) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার উত্তর হাজীপুর গ্রামে এই ঘটনা ঘটে। মহসিন স্থানীয় কালুপুর ইসলামিয়া দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পরিবার জানায়, দুপুরে বাড়ির সামনের পুকুরে একা গোসল করতে গিয়ে পা পিছলে গভীর পানিতে তলিয়ে যায় মহসিন। দীর্ঘক্ষণ তার কোনো খোঁজ না পেয়ে মা সেলিনা বেগম পুকুরঘাটে গিয়ে ছেলের কাপড় পড়ে থাকতে দেখেন। পরে স্বজনরা পুকুরে তল্লাশি চালিয়ে সিঁড়ির নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 





















