ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের ভাগ্য বদলে কাজ করার অঙ্গীকার ডা. জুবাইদা রহমানের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর সুবিধাবঞ্চিত নারী, শিশু এবং শ্রমজীবী মানুষের সম্মানে এক ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। শুক্রবার গুলশানে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে তিনি আর্তমানবতার সেবায় ফাউন্ডেশনের দীর্ঘমেয়াদী অঙ্গীকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

ইফতারের আগে উপস্থিত সুবিধাবঞ্চিত মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে ডা. জুবাইদা রহমান নারী ও শিশুদের সামগ্রিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজের অবহেলিত নারীদের স্বাবলম্বী করে তোলাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। নারীরা যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখনই সমাজ ও রাষ্ট্র সত্যিকার অর্থে উন্নত হবে। শিশুদের জন্য একটি নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে জেডআরএফ কাজ করে যাচ্ছে।

ভবিষ্যৎ প্রজন্মের দক্ষতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিশুদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এ লক্ষ্যে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপর তিনি জোর দেন। এছাড়া কর্মসংস্থানে অগ্রাধিকার পেতে মাধ্যমিক পর্যায় থেকেই কারিগরি শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

দেশের বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক প্রতিশ্রুতি প্রসঙ্গে ডা. জুবাইদা রহমান বলেন, জনগণের কল্যাণে নির্বাচনি ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো এখন পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বর্তমান সরকার জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে এই পরিকল্পনাগুলো কার্যকর করবে, যা সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার অনুষ্ঠানে বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন কেবল একটি সংগঠন নয়, এটি সেবার এক নিরন্তর মাধ্যম। তিনি জানান, জনস্বাস্থ্য রক্ষায় রাজধানীর বিভিন্ন বস্তিতে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করার মতো সামাজিক কর্মসূচিগুলো অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের বিভিন্ন বস্তি এলাকার সুবিধাবঞ্চিত মানুষ অংশ নেন। এতে ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টরস, উপদেষ্টা এবং শীর্ষস্থানীয় পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের ভাগ্য বদলে কাজ করার অঙ্গীকার ডা. জুবাইদা রহমানের

আপডেট সময় : ১০:৪১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬