ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নারী-শিশু নির্যাতন বন্ধের দাবিতে কাল রাজপথে নামছে জামায়াত মহিলা বিভাগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দেশে নারী ও শিশু নির্যাতনের আশঙ্কাজনক বৃদ্ধি এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বড় ধরনের মানববন্ধনের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। আগামীকাল শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হবে।

শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু এই তথ্য নিশ্চিত করেছেন।

সংগঠনটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং জননিরাপত্তা রক্ষায় প্রশাসনের কার্যকর ও জোরালো ভূমিকার দাবিতে তারা রাজপথে নামছেন।

শনিবারের এই মানববন্ধনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে ‘ক্লিন সিটি’ করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: চাঁদাবাজি ও মশার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

নারী-শিশু নির্যাতন বন্ধের দাবিতে কাল রাজপথে নামছে জামায়াত মহিলা বিভাগ

আপডেট সময় : ০৯:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬