ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

‘সাকিবকে খেলতে না দেওয়া অপরাধ হলে শাস্তি মাথা পেতে নেব’: আসিফ মাহমুদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তরা দুর্নীতি দমন কমিশনে (দুদক) ‘মব’ সৃষ্টি করে অভিযোগ জমা দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি স্পষ্ট জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার কারণে সাকিবকে জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে না দেওয়ার সিদ্ধান্তে তিনি এখনো অনড়। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শ্যামপুরে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, জুলাই বিপ্লবের উত্তাল সময়ে সাকিব আল হাসান ছাত্র-জনতার বিপক্ষে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এ কারণে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী জার্সি পরার কোনো নৈতিক অধিকার সাকিবের নেই বলে তিনি মনে করেন। তিনি আরও যোগ করেন, “সাকিবকে খেলতে না দেওয়া যদি অপরাধ বা দুর্নীতি হিসেবে গণ্য হয়, তবে আমি সেই অপরাধী। এজন্য যেকোনো শাস্তি ভোগ করতে আমার কোনো দ্বিধা নেই।”

ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে এনসিপি মুখপাত্র দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, নাগরিক সমস্যা সমাধানের মাধ্যমেই দেশে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় এনসিপি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটি ইতোমধ্যে ওয়ার্ডভিত্তিক গণসংযোগ ও তৃণমূলের সমস্যা চিহ্নিতকরণের কাজ শুরু করেছে।

সংসদে দলের ভূমিকা প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, এনসিপি থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্য জাতীয় রাজনীতি ও সংসদে নতুন প্রাণের সঞ্চার করবেন। তাদের মাধ্যমেই সংসদে সাধারণ মানুষের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে। নতুন রাজনৈতিক দল হিসেবে জনগণের যে অভাবনীয় সমর্থন ও ভালোবাসা তারা পেয়েছেন, তাতে সন্তোষ প্রকাশ করে তিনি আগামী দিনেও দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ২৩১ মাদক গডফাদারের নিয়ন্ত্রণে শতাধিক স্পট, উদ্বেগ বাড়ছে

‘সাকিবকে খেলতে না দেওয়া অপরাধ হলে শাস্তি মাথা পেতে নেব’: আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৮:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬